তুরস্কে পাঁচ দিনের সরকারি সফরে রওনা দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান
তুরস্ক সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ পাঁচ দিনের সরকারি সফরে ঢাকায় থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এছাড়া তিনি তুর্কি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
আইএসপিআর জানিয়েছে, এসব বৈঠকের উদ্দেশ্য বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও সম্প্রসারিত করা। https://www.thedailystar.net/
